মাথাভাঙ্গায় ফের ভাজপা শিবিরে ভাঙ্গন - The News Lion

মাথাভাঙ্গায় ফের ভাজপা শিবিরে ভাঙ্গন

 


দি নিউজ লায়ন;    মাথাভাঙ্গার বিধায়ক ভাজপার সুশীল চন্দ্র বর্মন  ঘোষণা করেছিলেন তৃণমূলের পতাকা ধরার লোক থাকবে না , কিন্তু বাস্তব চিত্রটা সম্পূর্ণ আলাদা। যে গতিতে ভাজপা শিবির ভাঙছে তাতে আসন্ন পৌর নির্বাচনে বিজেপির পতাকা ধরার কর্মী নাও থাকতে পারে। রবিবার সকালে আরো একবার মাথাভাঙ্গা উনিসবিশা এ অঞ্চলের শিলডাঙ্গা বাজারের 70 টি পরিবার বিজেপি পদ্ম শিবিরের মায়া ত্যাগ করে উন্নয়নের স্বার্থে তৃণমূলের পতাকা তুলে নেন হাতে।


 এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মাথাভাঙার পৌর প্রশাসক মন্ডলীর সদস্য তথা বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা গিরীন্দ্রনাথ বর্মন। গিরিন বাবু বলেন, ভোট পরবর্তী সময়ে এবং করোনা পরিস্থিতিতে বিজেপি এই পরিবারগুলিকে কোন রকম সহযোগিতা করেনি, তাদের পাশে সবসময় তৃণমূল কংগ্রেস ছিল। ঠিক সেই কারণেই তারা তাদের সঠিক পথ বেছে নিতে দ্বিধাগ্রস্থ হয়নি।


 বেশ কিছুদিন থেকেই তারা দলে যোগদানের দাবি জানিয়েছিল, আজ আমরা তাদের আনুষ্ঠানিক ভাবে দলে যোগদান করালাম। বিজেপির জেলা কনভেনার অভিজিৎ বর্মন নিজেই থাকেন মাথাভাঙ্গা বিধানসভা এলাকায়, তার পরেও ভাঙ্গন রুখতে পারছে না বিজেপি। এই চিন্তায় এখনকার ঘাম ছোটাচ্ছে জেলা বিজেপি শিবিরে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.